গোল্ড গেটঅ্যাওয়ে অফার

মেয়াদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত
 গোল্ড কিনেন অ্যাপ থেকে সর্বোচ্চ পরিমাণ গোল্ড ক্রয়কারী ৫ জন গ্রাহক পাবেন কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় সুযোগ

অফারের বিস্তারিত:

  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন গোল্ড কিনেন অ্যাপ থেকে সর্বোচ্চ পরিমাণ গোল্ড ক্রয়কারী ৫ জন গ্রাহক পাবেন কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় সুযোগ।
  • অফারটি পেতে সর্বনিম্ন ৫০০ টাকার গোল্ড ক্রয় করতে হবে, সর্বোচ্চ ক্রয়ের কোনো সীমা নেই।
  • গোল্ড কিনেন অ্যাপে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গোল্ড ক্রয়, এবং অন্যান্য লেনদেন করা যাবে।
  • শুধুমাত্র গোল্ড কিনেন অ্যাপের 'গোল্ড ক্রয়' (Buy Gold) অথবা 'অটো গোল্ড সেভ' (Auto Gold Save) ফিচারের মাধ্যমে যারা গোল্ড ক্রয় করবেন, তারাই এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ পরিমাণ (গ্রামে) গোল্ড ক্রয়কারীর ভিত্তিতে বিজয়ীদের নির্ধারণ করা হবে।

অফারের মেয়াদ:

  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬, ২৩:৫৯:৫৯ পর্যন্ত

পুরস্কারের ধরন ও বিজয়ী নির্বাচন:

  • শীর্ষ ৫ জন গোল্ড ক্রয়কারী গ্রাহক পাবেন দু’জনের জন্য একটি করে ‘গোল্ড গেটঅ্যাওয়ে’ প্যাকেজ।
  • ‘এয়ার অ্যাস্ট্রা’র মাধ্যমে কক্সবাজার যাওয়ার এবং আসার জন্য দুটি অভ্যন্তরীণ এয়ার টিকিট।
  • কক্সবাজারের কলাতলীর মেরিন ড্রাইভ রোডে অবস্থিত ‘রামাদা বাই উইন্ডহাম’-এ ‘স্ট্যান্ডার্ড হিল কিং’ রুমে এক রাত থাকার সুবিধা।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রমবর্ধমানভাবে সর্বোচ্চ (মোট) গোল্ড ক্রয়কারী (গ্রামে) ৫ জন বিজয়ীকে নির্বাচন করা হবে।
  • যদি দুই বা ততোধিক গ্রাহকের মোট লেনদেনের পরিমাণ সমান হয়, তবে যিনি আগে ওই নির্দিষ্ট পরিমাণ লেনদেন সম্পন্ন করেছেন (সর্বশেষ ট্রানজ্যাকশনের তারিখ ও সময়ের ভিত্তিতে), তাঁকে তালিকার ওপরের দিকে রাখা হবে।
  • একজন অংশগ্রহণকারী এই ক্যাম্পেইনে একবারই বিজয়ী হতে পারবেন।
  • ক্যাম্পেইন শেষ হওয়ার আনুমানিক ৭ দিনের মধ্যে বিজয়ীদের সাথে গোল্ড কিনেন-এর অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (০৯৬১০৯৬৪৬৫৩) থেকে কল এবং ইন-অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে।
  • যদি কোনো বিজয়ীর সাথে ৪৮ ঘণ্টার মধ্যে যোগাযোগ না করা যায়, তবে তাকে পুরস্কারের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হতে পারে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ গোল্ড ক্রয়কারী পরবর্তী গ্রাহককে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।
  • একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে ঘোষিত তারিখে এবং নির্দিষ্ট স্থানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গোল্ড কিনেন-এর অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (০৯৬১০৯৬৪৬৫৩) থেকে জানানো হবে।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ীরা সম্মতি প্রদান করছেন যে, ক্যাম্পেইন সংশ্লিষ্ট প্রচারণামূলক কাজে তাঁদের নাম, ছবি এবং পুরস্কার সংক্রান্ত তথ্য ব্যবহার করা হতে পারে।

কীভাবে গোল্ড ক্রয় করবেন তার বিস্তারিত দেখে নিন:

শর্তাবলি:

  • ক্যাম্পেইনের সকল সুবিধা আগামী ৩১ মে ২০২৬ তারিখের মধ্যে গ্রহণ করতে হবে।
  • এয়ার টিকিট এবং হোটেলের রুম প্রাপ্তি সংশ্লিষ্ট পার্টনার ব্র্যান্ডগুলোর বুকিং পলিসির ওপর নির্ভরশীল। উল্লেখ্য যে, সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনগুলোতে এই সুবিধাগুলো উপভোগের সুযোগ থাকবে না।
  • ভ্রমণের পছন্দের তারিখটি গোল্ড কিনেন-কে ভ্রমণের ০৭ (সাত) দিন আগে অবহিত করতে হবে। পরবর্তীতে গোল্ড কিনেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার মাধ্যমে বুকিং নিশ্চিত করবে। বিজয়ীদের পছন্দের তারিখটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, তবে বিশেষ প্রয়োজনে বিকল্প তারিখের প্রস্তাব দেওয়া হতে পারে।
  • হোটেলে অবস্থানের পাশাপাশি ব্রেকফাস্ট, জিম ও সুইমিং পুল ব্যবহার, ওয়েলকাম ড্রিংকস এবং বিমানবন্দর থেকে আনা-নেওয়ার (পিক-আপ ও ড্রপ-অফ) সুবিধা নিশ্চিত করা হবে।
  • প্যাকেজে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত অবস্থান, রুম আপগ্রেড বা ব্রেকফাস্ট ব্যতীত অন্য যেকোনো খাবারের খরচ বিজয়ীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
  • টিকিট ইস্যু এবং হোটেল বুকিংয়ের জন্য বিজয়ীদের সঠিক তথ্য এবং বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা আবশ্যক। টিকিট ইস্যু করার পর নাম পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
  • প্রত্যেক বিজয়ী তাঁর সাথে এক (১) জন ভ্রমণসঙ্গী নেওয়ার সুযোগ পাবেন। বুকিংয়ের সময় ভ্রমণসঙ্গীর বিস্তারিত তথ্য ও এনআইডি জমা দিতে হবে, যা পরবর্তীতে অপরিবর্তনীয় থাকবে।
  • এই পুরস্কারটি হস্তান্তরযোগ্য নয় এবং এর বিপরীতে কোনো নগদ অর্থ বা বিকল্প কোনো সুবিধা গ্রহণের সুযোগ থাকবে না। গোল্ড কিনেন-এর কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণের আওতাভুক্ত নন।
  • পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এই ক্যাম্পেইনের নিয়ম বা শর্তাবলি সংশোধন বা পরিবর্তনের অধিকার গোল্ড কিনেন সংরক্ষণ করে। যেকোনো বিষয় নিয়ে মতপার্থক্যের ক্ষেত্রে গোল্ড কিনেন-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • ডেসিমেল কনভারশন এবং গাণিতিক হিসাবের কারণে গোল্ড কিনেন অ্যাপে গোল্ড-এর পরিমাণে ১ টাকার কম-বেশি পার্থক্য হতে পারে
  • সব লেনদেন অবশ্যই কেবলমাত্র গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে কেনা গোল্ড এই অফারের জন্য বিবেচিত হবে না।
  • গোল্ড কিনেন নিম্নলিখিত বিষয়গুলোর জন্য দায়বদ্ধ থাকবে না:
    • ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিল হওয়া।
    • হোটেলের সেবা এবং পরিচালনা সংক্রান্ত যেকোনো সমস্যা।
    • ব্যক্তিগত ব্যয় বা পুরস্কারের বাইরে অতিরিক্ত কোনো খরচ।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

এই ক্যাম্পেইনে কারা অংশগ্রহণ করতে পারবেন?
 কতজন বিজয়ীকে নির্বাচন করা হবে এবং নির্বাচনের মাপকাঠি কী?
এই ক্যাম্পেইনের পুরস্কারের বিস্তারিত কী?
পুরস্কারের কি কোনো নির্দিষ্ট মেয়াদ বা সময়সীমা থাকবে? 
যদি দুজন গ্রাহক সমান পরিমাণ গোল্ড ক্রয় করেন, তবে কী হবে? 
গোল্ড ক্রয়ের কি কোনো সর্বনিম্ন সীমা আছে?
 বিজয়ীদের নাম কবে ঘোষণা করা হবে?
 বিজয়ীদের কীভাবে জানানো হবে?
পুরস্কার কীভাবে প্রদান করা হবে?
আমি কি একের অধিক পুরস্কার জিততে পারি?
কোন পরিস্থিতিতে একজন অংশগ্রহণকারী এই ক্যাম্পেইনে পুরস্কারের জন্য অযোগ্য হতে পারেন? 
 পুরস্কারটি কি অন্য কারো কাছে হস্তান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য?
যদি পছন্দের তারিখে ভ্রমণের সুযোগ না থাকে, তবে কী হবে? 
যদি পছন্দের তারিখে ভ্রমণের সুযোগ না থাকে, তবে কী হবে?
ফ্লাইট বা হোটেলে থাকার সময় কি পরিবর্তন বা বাতিল করা যাবে?
যদি ফ্লাইট বিলম্বিত হয় বা বাতিল হয়, তবে কী হবে?
পুরস্কার গ্রহণের জন্য কী কী নথিপত্র প্রয়োজন হবে?
‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এ এক রাত অবস্থানের সুবিধায় কী কী অন্তর্ভুক্ত থাকবে?

পুরস্কারের আওতায় ‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এর একটি ‘স্ট্যান্ডার্ড হিল কিং’ রুমে দুই (২) জনের এক (১) রাত থাকার সুবিধা থাকবে।
এই সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

  • দুই (২) জনের জন্য বুফে প্রাতরাশ (লাঞ্চ, ডিনার বা অন্য যেকোনো অতিরিক্ত খাবারের খরচ বিজয়ী নিজে বহন করবেন এবং তা সরাসরি হোটেল কর্তৃপক্ষকে প্রদান করতে হবে)।
  • বিমানবন্দর থেকে আনা-নেওয়ার (পিক-আপ ও ড্রপ-অফ) ব্যবস্থা (ট্রান্সফারের ব্যবস্থা করার জন্য বিজয়ীদের অবশ্যই আগে থেকে তাঁদের ফ্লাইটের বিস্তারিত তথ্য জানিয়ে সমন্বয় করতে হবে)।
  • জিম ব্যবহারের সুবিধা।
  • সুইমিং পুল ব্যবহারের সুবিধা।
  • পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিংকস। সবগুলো সুবিধাই হোটেলের নিজস্ব পরিচালনা নীতির ওপর নির্ভরশীল।
বিজয়ীরা কি ‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এ এক রাতের বেশি থাকতে পারবেন? 
‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এর রুমের ধরন কি পরিবর্তন বা আপগ্রেড করা যাবে?
‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এ চেক-ইন এবং চেক-আউটের সময় কখন?
‘রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার’-এ থাকার সুবিধাটি কি অন্য কারো কাছে হস্তান্তরযোগ্য?
হোটেল সংক্রান্ত সেবার বিষয়ে দায়বদ্ধ কে?
বিজয়ীর সাথে আর কে ভ্রমণ করতে পারবেন?
পুরস্কারের প্যাকেজে কোন কোন খরচ অন্তর্ভুক্ত নয়? 

পুরস্কারের মধ্যে নিম্নলিখিত খরচগুলো অন্তর্ভুক্ত নয়:

  • ব্যক্তিগত ব্যয়।
  • অতিরিক্ত খাবার (বাফেট ব্রেকফাস্ট ছাড়া অন্য যেকোনো খাবার)।
  • বাড়তি ব্যাগেজের জন্য চার্জ।
  • রুম সার্ভিস, মিনিবার, স্পা বা হোটেলের অন্যান্য সেবা।
  • বিমানবন্দর যাতায়াত ছাড়া স্থানীয় পর্যায়ের অন্য কোনো পরিবহন খরচ। যেকোনো ধরনের অতিরিক্ত খরচ বিজয়ীকে নিজে বহন করতে হবে।
যদি কোনো বিজয়ী ৩১ মে ২০২৬ তারিখের মধ্যে ভ্রমণ করতে না পারেন, তবে কী হবে?
গোল্ড কিনেন-এর কর্মীরা কি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন?
 যেকোনো সহায়তার জন্য আমি কোথায় যোগাযোগ করতে পারি?