গোল্ড এখন সবার জন্য

গোল্ড এখন সবার জন্য

গোল্ড কিনেন অ্যাপ দেশের সকল আর্থ-সামাজিক স্তরের মানুষের জন্য বিশেষভাবে পরিকল্পিত। এটি সহজলভ্য এবং নিরাপদ গোল্ড সঞ্চয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কারণ গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে গোল্ড এখন সবার হাতের মুঠোয়।

সাধ্যের মধ্যে

বেড়ে চলা গোল্ডের মূল্যের কারণে গোল্ড এখন অনেকের নাগালের বাইরে।  গোল্ড কিনেন অ্যাপে মাত্র ৫০০ টাকা থেকে শুরু করুন আপনার গোল্ড সঞ্চয়ের যাত্রা। কোনো বাড়তি প্রতিশ্রুতি ছাড়া সবার জন্য সাধ্যের মধ্যে স্মার্ট সঞ্চয়।

সহজলভ্য

গতানুগতিক পদ্ধতিতে গোল্ড কেনা সময় সাপেক্ষে হতে পারে দুরূহ। গোল্ড কিনেন আপনাকে দিচ্ছে আপনার অ্যাপে সঞ্চিত গোল্ড ঘরে বসেই উত্তোলনের সুযোগ, বীমাকৃত ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নিরাপদ এবং সুবিধাজনক ডেলিভারি ও পিক-আপ সার্ভিস।

আরও স্বচ্ছ

গোল্ডের দাম ও বিশুদ্ধতা নিয়ে অনেকের উদ্বেগ থাকে। গোল্ড কিনেন অ্যাপ প্রতিদিনের অফিসিয়াল বাজারমূল্য অনুযায়ী ২২ ক্যারেট হলমার্ক ও সার্টিফাইড গোল্ড ক্রয় ও সঞ্চয়ের সুযোগ করে প্রতিটি ট্রানজ্যাকশন করে সাধ্যের মধ্যে, সঠিক ও স্বচ্ছ।

সবার জন্য

প্রতিটি বাংলাদেশির জন্য ডিজাইন করা, গোল্ড কিনেন অ্যাপ ২২ ক্যারেট গোল্ডকে নিয়ে এসেছে সবার নাগালে। মাত্র কয়েক ট্যাপে গ্রাহক ক্রয় সঞ্চয় বা উত্তোলনের মাধ্যমে নিমিষেই তৈরি করতে পারবেন নিজের ভবিষ্যৎ অ্যাসেট।

নিরাপদ

গোল্ড কেনা মানেই নিরাপদ সংরক্ষণের চিন্তা। গোল্ড কিনেন-এর সাথে প্রতি ক্রয়কৃত গোল্ড সংরক্ষিত থাকে আন্তর্জাতিক মানের ব্যাংক-গ্রেড ভল্টে, যা পরিচালনা করছে সিকিউরেক্স এবং যা গ্রীন ডেল্টা ইন্সুরেন্স দ্বারা সম্পূর্ণ বীমাকৃত।

নিশ্চিত

ভৌত গোল্ড বিক্রয়ে হতে পারে অনিশ্চয়তার ব্যাপার। গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে আপনার অ্যাপে সঞ্চিত গোল্ড যেকোনো সময়ে, যেকোনো পরিমাণে বিক্রয় করে ক্যাশ টাকা রিসিভ করুন সরাসরি আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে; দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবার সাথে।

ইনস্ট্যান্ট

গোল্ড গিফ্ট সবসময় গুরুত্বের, এবং এখন হতে পারে তাৎক্ষণিকও! গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে প্রিয়জনকে গোল্ড গিফ্ট করুন মুহূর্তেই।

আমাদের সেবা

গোল্ড কিনেন একটি সম্পূর্ণ নিরাপদ ও ব্যবহারবান্ধব অ্যাপ, যা আপনার হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে ২২ ক্যারেট হলমার্ক ও সার্টিফাইড গোল্ডের শক্তি। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে, প্রতিদিনের অফিসিয়াল মার্কেট প্রাইসে, ব্যাংক-গ্রেড ভল্টে সংরক্ষণ, এবং নিরবচ্ছিন্ন মোবাইল ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড ক্রয়, সঞ্চয়, উত্তোলন, বিক্রয় ও গিফ্ট, সবই এখন হাতের মুঠোয় ।

গোল্ড ক্রয়

আপনার অ্যাসেট বৃদ্ধি করুন দেশের যেকোনো প্রান্ত থেকে

সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে আপনার সাধ্যমতো গ্রাম বা টাকায় ২২ ক্যারেট হলমার্ক ও সার্টিফাইড গোল্ড ক্রয় করুন

গোল্ড সঞ্চয়

স্মার্ট সঞ্চয়ে ঝামেলাহীন জীবন

আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করুন মাসিক স্বয়ংক্রিয় গোল্ড সেভিংস, অটো গোল্ড সেভ-এর সাথে। মাসিক পূর্বনির্ধারিত তারিখে ৳১,০০০ থেকে ৳৫০,০০০ পর্যন্ত গোল্ড সঞ্চয় শুরু করুন, নিজের সুবিধামতো ৩, ৬, বা ১২ মাস মেয়াদে। প্রতিমাসে নির্ধারিত তারিখে বিকাশ অটো পেমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন হবে।

গোল্ড উত্তোলন

আপনার সঞ্চয় আপনার হাতে

আপনার সঞ্চিত গোল্ড দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় বার বা কয়েন আকারে উত্তোলন করুন। প্রতিটি গোল্ড বার এবং কয়েন হলমার্ককৃত ও প্রত্তয়নি সার্টিফিকেটসহ। গ্রাহকের উত্তোলনের জন্য উপলব্ধ আমাদের পণ্যগুলো: ০.৫গ্রাম, ১গ্রাম, ৫গ্রাম, ১০গ্রাম -এর গোল্ড বার এবং ২গ্রাম, ৪গ্রাম -এর গোল্ড কয়েন,  ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় হোম ডেলিভারি এবং সারাদেশে পিকআপ সার্ভিস-এর মাধ্যমে বীমাকৃত ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেয়া হয়।

গোল্ড বিক্রয়

গোল্ডের লিকুইডিটি সবার সাধ্যের মধ্যে

অ্যাপে সঞ্চিত যেকোনো পরিমাণ গোল্ড গ্রাম বা টাকায় প্রতিদিনের বাজারমূল্যে বিক্রয় করে আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ রিফান্ড নিন। অ্যাপের মাধ্যমে গোল্ড বিক্রয় করলে ৬% রিফান্ড চার্জ এবং গোল্ড কিনেনের বার/কয়েনের পুনরায় বিক্রয় জন্য ১৭% চার্জ প্রযোজ্য হবে।

গিফ্ট গোল্ড

প্রিয়জনের গিফ্ট এখন শুধু গোল্ডে

প্রিয়জনকে অ্যাপে সঞ্চিত যেকোনো পরিমাণ গোল্ড গিফ্ট করুন মুহূর্তেই। প্রপকের গোল্ড কিনেন অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই উপহারকৃত গোল্ড পৌঁছে যাবে নিমিষেই।

আমাদের পণ্য

গোল্ড কিনেন গোল্ড সঞ্চয়ের একটি পূর্ণাঙ্গ, নিরাপদ এবং স্বচ্ছ পরিষেবা প্রদান করে। আমাদের এই সহজ ও ব্যবহারবান্ধব অ্যাপের মাধ্যমে গ্রাহক বাংলাদেশজুড়ে নিজের সঞ্চয়কৃত ২২ ক্যারেট হলমার্ক এবং সার্টিফাইড গোল্ড বার বা কয়েন আকারে উত্তোলন করতে পারবেন।

২২ ক্যারেট গোল্ড বার

হলমার্ক এবং সার্টিফাইড
০.৫ গ্রাম, ১ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম

২২ ক্যারেট গোল্ড কয়েন

হলমার্ক এবং সার্টিফাইড
২ গ্রাম, ৪ গ্রাম

০.৫ গ্রাম গোল্ড বার

১ গ্রাম গোল্ড বার

৫ গ্রাম গোল্ড বার

১০ গ্রাম গোল্ড বার

২ গ্রাম গোল্ড কয়েন

৪ গ্রাম গোল্ড কয়েন