গোল্ড কিনেন-এর সাথে ভবিষ্যৎ গোল্ড সঞ্চয়ের যাত্রা শুরু করুন নির্বিঘ্নে। গোল্ড ক্রয়, সঞ্চয়, গিফ্ট, উত্তোলন কিংবা বিক্রয়, সহজ এবং নিরাপদে সব সল্যুশন এক অ্যাপে।
সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে আপনার সাধ্যমতো গ্রাম বা টাকায় ২২ ক্যারেট হলমার্ক ও সার্টিফাইড গোল্ড ক্রয় করুন

আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করুন মাসিক স্বয়ংক্রিয় গোল্ড সেভিংস, অটো গোল্ড সেভ-এর সাথে। মাসিক পূর্বনির্ধারিত তারিখে ৳১,০০০ থেকে ৳৫০,০০০ পর্যন্ত গোল্ড সঞ্চয় শুরু করুন, নিজের সুবিধামতো ৩, ৬, বা ১২ মাস মেয়াদে। প্রতিমাসে নির্ধারিত তারিখে বিকাশ অটো পেমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন হবে।

আপনার সঞ্চিত গোল্ড দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় বার বা কয়েন আকারে উত্তোলন করুন। প্রতিটি গোল্ড বার এবং কয়েন হলমার্ককৃত ও প্রত্তয়নি সার্টিফিকেটসহ। গ্রাহকের উত্তোলনের জন্য উপলব্ধ আমাদের পণ্যগুলো: ০.৫গ্রাম, ১গ্রাম, ৫গ্রাম, ১০গ্রাম -এর গোল্ড বার এবং ২গ্রাম, ৪গ্রাম -এর গোল্ড কয়েন, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় হোম ডেলিভারি এবং সারাদেশে পিকআপ সার্ভিস-এর মাধ্যমে বীমাকৃত ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেয়া হয়।

অ্যাপে সঞ্চিত যেকোনো পরিমাণ গোল্ড গ্রাম বা টাকায় প্রতিদিনের বাজারমূল্যে বিক্রয় করে আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ রিফান্ড নিন। অ্যাপের মাধ্যমে গোল্ড বিক্রয় করলে ৬% রিফান্ড চার্জ এবং গোল্ড কিনেনের বার/কয়েনের পুনরায় বিক্রয় জন্য ১৭% চার্জ প্রযোজ্য হবে।

প্রিয়জনকে অ্যাপে সঞ্চিত যেকোনো পরিমাণ গোল্ড গিফ্ট করুন মুহূর্তেই। প্রপকের গোল্ড কিনেন অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই উপহারকৃত গোল্ড পৌঁছে যাবে নিমিষেই।

গোল্ড কিনেন গোল্ড সঞ্চয়ের একটি পূর্ণাঙ্গ, নিরাপদ এবং স্বচ্ছ পরিষেবা প্রদান করে। আমাদের এই সহজ ও ব্যবহারবান্ধব অ্যাপের মাধ্যমে গ্রাহক বাংলাদেশজুড়ে নিজের সঞ্চয়কৃত ২২ ক্যারেট হলমার্ক এবং সার্টিফাইড গোল্ড বার বা কয়েন আকারে উত্তোলন করতে পারবেন।






