সহজ । নিরাপদ । বিশ্বস্ত

গোল্ড শিল্পে

নতুন ধারার সূচনা

গোল্ড কিনেন একটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশি অ্যাপ। এটি ফ্র্যাকশনাল লেনদেন বা ভগ্নাংশে গোল্ড ক্রয়-বিক্রয়ের সুযোগ তৈরি করে গোল্ড সঞ্চয় ও বিনিয়োগের পদ্ধতিকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করছে। মূলত ডিজিটাল প্রজন্মের জন্য তৈরি এই প্ল্যাটফর্মটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গোল্ড সঞ্চয়ের আধুনিক, সুবিধাজনক ও সহজ অভিজ্ঞতা নিশ্চিত করে।

২০২৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে গোল্ড কিনেন প্রায় ৩ লাখ গ্রাহককে ২২ ক্যারেট হলমার্ক ও  সার্টিফাইড গোল্ড বার ও কয়েন সংগ্রহের সহজ সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা নিরাপদে নিজস্ব সম্পদ (অ্যাসেট) গঠন ও আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার সক্ষমতা পাচ্ছেন। গোল্ডে বিনিয়োগের সুযোগ সবার জন্য উন্মুক্ত করে এই অ্যাপটি গোল্ড ক্রয় ও সঞ্চয়কে করেছে সহজ, নিরাপদ এবং সাধ্যের মধ্যে।

মিশন

গোল্ড কিনেন-এর অঙ্গীকার হলো মানুষের আর্থিক উন্নয়নের ধরনকে নতুনভাবে গড়ে তোলা। আমরা এমন উদ্ভাবনী, নিরাপদ ও ব্যবহারবান্ধব সমাধান দিতে চাই, যা গোল্ডের মাধ্যমে সঞ্চয় ও অ্যাসেট গঠনকে সবার জন্য সহজ এবং সুবিধাজনক করে তুলবে।

ভিশন

গোল্ড কিনেন এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেখানে প্রযুক্তির সহায়তায় প্রতিটি বাংলাদেশি গোল্ড সঞ্চয়ের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সমান সুযোগ পাবেন। গোল্ড সঞ্চয়ের ক্ষেত্রে সততার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। গোল্ডের নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী মূল্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের মাঝে আর্থিক স্থিতিশীলতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে গোল্ড কিনেন অঙ্গীকারবদ্ধ।

কেন গোল্ড কিনেন থেকে গোল্ড কিনবেন?

সহজ, নির্বিঘ্ন এবং সাধ্যের মধ্যে

গোল্ড কিনেন দেশের সর্বস্তরের মানুষের জন্য গোল্ড সেভিংস বা সঞ্চয়কে সহজ করে তুলছে। ব্যবহারবান্ধব অ্যাপ ইন্টারফেস এবং দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে মাত্র কয়েকটি ট্যাপেই গ্রাহক নিমিষে গোল্ড কিনেন অ্যাকাউন্ট খুলে নিজের গোল্ড সঞ্চয়ের যাত্রা শুরু করতে পারবেন।

পরিকল্পিতভাবে নিরাপদ ও সুরক্ষিত

গোল্ড কিনেন অ্যাপটি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও নিরাপদ প্রযুক্তিতে তৈরি, যা আপনার তথ্য ও লেনদেন সম্পূর্ণ সুরক্ষিত রাখে। গ্রাহকের ক্রয়কৃত প্রতি গ্রাম গোল্ড হলমার্ক প্রত্যয়িত এবং ফিজিক্যাল ২২ ক্যারেট গোল্ড, যা সম্পূর্ণ বিমাকৃত ব্যাংক-গ্রেড ভল্টে সংরক্ষিত থাকে।

বিশ্বস্ততা ও সততার নিশ্চয়তা

বাংলাদেশজুড়ে প্রায় ৩ লাখ  ব্যবহারকারীর আস্থা অর্জন করে গোল্ড কিনেন তাদের ভবিষ্যৎ সম্পদ বা অ্যাসেট বৃদ্ধির পথে ধারাবাহিক ও নির্ভরযোগ্য সেবা দিতে একনিষ্ঠ। আমাদের লক্ষ্য, গ্রাহক যেন অটুট আত্মবিশ্বাসের সাথে তার সঞ্চয় ও বিনিয়োগ সম্পন্ন করতে পারেন।

আর্থিক ক্ষমতায়ন ও প্রবৃদ্ধি

গোল্ড কিনেন বাংলাদেশের মানুষের আর্থিক ভবিষ্যৎ আরও নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। মুদ্রাস্ফীতি ও অনিশ্চয়তার মধ্যেও গোল্ড প্রতিনিয়ত নিজের স্থিতিশীলতা প্রমাণ করেছে। তাই গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে গোল্ডে সঞ্চয় ও বিনিয়োগ করে আপনার দীর্ঘমেয়াদি আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করুন।

আপনার পাশে প্রতিটি ধাপে

গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম হলেও আমাদের সেবাকে অনন্য করে তোলে আমাদের টিম। গোল্ড সঞ্চয় সংক্রান্ত যেকোনো প্রশ্নে সাহায্য করা, অ্যাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া এবং সমস্যার সমাধান দিতে আমাদের নিবেদিত কাস্টমার সাপোর্ট টিম সর্বদা প্রস্তুত। সপ্তাহে ৭ দিন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে: ০৯৬১০৯৬৪৬৫৩

গোল্ড সেভিংস সম্পর্কিত কিছু সমস্যা
Problems and Prejudice of Gold
গোল্ড কিনেন সমাধান
and the Gold Kinen Solution

সাধ্যানুসারে গোল্ড

গোল্ড ক্রয় শুরু করুন মাত্র ৫০০ টাকা থেকে

সহজলভ্যতা

অ্যাপে সঞ্চিত গোল্ড যেকোনো সময় বিক্রয় করুন। অথবা দেশের যেকোনো প্রান্ত থেকে গোল্ড বার বা কয়েন আকারে উত্তোলন করুন।

শুদ্ধতা

ক্রয়, সঞ্চয়, বিক্রয় এবং উত্তোলন করুন হলমার্ককৃত ও সার্টিফাইড ২২ ক্যারেট গোল্ড।

নিরাপত্তা

অ্যাপ থেকে ক্রয়কৃত গোল্ড সংরক্ষণ করুন সিকিউরেক্স-এর ব্যাংক-গ্রেড ভল্টে, যা গ্রিন ডেল্টা ইন্সুরেন্স দ্বারা সম্পূর্ণ বিমাকৃত।

স্বচ্ছতা

বাজুস প্রকাশিত দৈনিক অফিসিয়াল বাজারমূল্যের ভিত্তিতে আপনার গোল্ড ক্রয় সঞ্চয় ও বিক্রয় করুন।

সুবিধাজনক ব্যবহার

আপনার স্মার্টফোন থেকে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে গোল্ড ক্রয়, সঞ্চয়, উত্তোলন, উপহার এবং বিক্রয় করুন।

লাইসেন্সপ্রাপ্ত, সার্টিফাইড এবং বিশ্বাসযোগ্য

গোল্ড কিনেন-এ আমরা স্বচ্ছতা, নিয়মনীতি অনুসরণ এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। আমাদের প্রাতিষ্ঠানিক অনুমোদন, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেশন এবং সদস্যপদসমূহ বাংলাদেশে নৈতিক ও নিরাপদ গোল্ড সঞ্চয়ের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা প্রতিটি সেবায় সততা ও বিশ্বাসের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

ট্রেড লাইসেন্স
TRAD/DNCC/037208/2022
BIN
004827615-0101
ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (DBID)
গোল্ড কিনেন-এর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত DBID রয়েছে। আমাদের সকল কার্যক্রমে ই-কমার্স ব্যবসায় প্রয়োজনীয় সব ধরনের কমপ্লায়েন্স বা নিয়মনীতি যথাযথভাবে মেনে চলা হয়।
VAT Honor Card
গোল্ড কিনেন তার বাণিজ্যিক কার্যক্রমের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে টানা দুই বছর ‘VAT Honor Card’ সম্মাননা লাভ করেছে।
গোল্ড ডিলিং লাইসেন্স
গোল্ড কিনেন 'গোল্ড (ক্রয়, সংরক্ষণ ও বিতরণ) আদেশ, ১৯৮৭'-এর অধীনে কার্যক্রম পরিচালনা করে। এই লাইসেন্স আমাদের বাংলাদেশে বৈধভাবে গোল্ড ক্রয়, বিক্রয় ও বিতরণের অনুমতি প্রদান করে।
D-U-N-S নম্বর
গোল্ড কিনেন বিশ্বব্যাপী পরিচিত Dun & Bradstreet দ্বারা স্বীকৃত। Dun & Bradstreet কর্তৃক প্রদত্ত এই অনন্য আইডেন্টিফায়ার, D-U-N-S® Number: 561712153, আমাদের বৈধতা এবং স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি নিশ্চিত করে।
হলমার্ক ও সার্টিফাইড গোল্ড
আমাদের অ্যাপের মাধ্যমে কেনা প্রতিটি গোল্ড ২২ ক্যারেট (৯১.৬% বিশুদ্ধতা) মানের। এই গোল্ড যথাযথভাবে হলমার্ক করা এবং স্বনামধন্য প্রত্যয়নকারী প্রতিষ্ঠান দ্বারা সার্টিফাইড, যা গোল্ডের বিশুদ্ধতা নিশ্চিত করে।
BSTI
গ্রাহকের সঞ্চিত গোল্ড সর্বদা বিএসটিআই প্রত্যয়িত মেশিন দ্বারা মান যাচাই করার পরেই গ্রাহকের কাছে ডেলিভার করা হয়।

গোল্ড কিনেন-এর স্বর্ণালী স্বপ্নদ্রষ্টারা

কামরান সাঞ্জয় রহমান

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)

রাফাতুল বারী লাবিব

প্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (CCO)

আতেফ হাসান ইসা

প্রতিষ্ঠাতা ও প্রধান আর্থিক কর্মকর্তা (CFO)

আমাদের উপদেষ্টা

জয় রহমান

লিডার, সলিউশন আর্কিটেক্ট, সিসকো, প্রাক্তন সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার, আভায়া, প্রাক্তন সিস্টেম ইঞ্জিনিয়ার, লুসেন্ট টেকনোলজিস, অধ্যাপক, ইউসিএলএ

ডঃ তৈমুর বেগ

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ ডিবিএস ব্যাংক লিমিটেড, সিঙ্গাপুর প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ, সিঙ্গাপুর মনিটরি অথরিটি প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ ডয়চে ব্যাংক, সিঙ্গাপুর প্রাক্তন সিনিয়র অর্থনীতিবিদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল

চৌধুরী এমএকিউ সারওয়ার

সাবেক চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অফ ব্যাংকস ইন বাংলাদেশ (AACOBB) ডিএমডি এবং সিএএমএলসিও, ইস্টার্ন ব্যাংক লিমিটেড আইন ও কমপ্লায়েন্স প্রধান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ কমপ্লায়েন্স প্রধান এবং এইচআর, সিটি এন.এ., বাংলাদেশ

আমাদের সোশ্যাল চ্যানেল

সর্বশেষ আপডেট এবং অফার জানতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম এবং লিংকডইন হ্যান্ডেল-এ

সাক্ষাৎ করুন

গোল্ড কিনেন-এ সর্বদা স্বাগত।
গোল্ড কিনেনের শোরুম সকল গ্রাহক ও আগ্রহী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আমাদের সেবা সম্পর্কিত সকল তথ্য বা আমাদের হলমার্ক ও সার্টিফাইড গোল্ড প্রোডাক্ট দেখতে গ্রাহক সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত (সাপ্তাহিক এবং সরকারি ছুটি ব্যাতিত) গোল্ড কিনেনের শোরুম পরিদর্শন করতে পারবেন।

🕒 পরিদর্শনের সময়

রবিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটি ব্যাতিত) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

শোরুমের ঠিকানা:

বাড়ি নং-৮৪, লেভেল-৬, ১১ নং রোড, ডি ব্লক, বনানী, ঢাকা-১২১৩

কল করুন: 09610964653

(প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত)

গোল্ড কিনেন টীম-এ যোগদান করুন

রোলগুলো দেখুন