গোল্ড কিনেন - পণ্য বা মূল্য ফেরত ও প্রত্যাবর্তন নীতিমালা রিফান্ড এন্ড রিটার্ন পলিসি
  1. অ্যাপ ব্যবহারকারীরা গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে কোম্পানির কাছে “গোল্ড প্রত্যাবর্তন” (গোল্ড রিফান্ড) করতে পারবেন । যদি ব্যবহারকারী কোনো ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকে তাহলে তিনি কোম্পনির কাছে পণ্য ফেরত দেয়ার মাধ্যমে রিফান্ড (বা প্রত্যাবর্তন) দাবি করতে পারে। এবং তিন কার্যদিবসের মধ্যে সেই ত্রুটিপূর্ণ পণ্যের জন্য ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অর্থের সমপরিমাণ অর্থ তার নির্ধারিত মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে (জমা) দেয়া হবে।
  2. গোল্ড কিনেনের কাছে গোল্ড প্রত্যাবর্তন (ফেরত) করার পরে, কোম্পানী সেই দিনের অফিসিয়াল বাজার মূল্যে গোল্ডের অর্থ, ব্যবহারকারীর অ্যাপে মনোনীত মোবাইল ওয়ালেট/ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবে, যেমন গোল্ড কিনেন ব্যবহারকারীর অ্যাপে উল্লেখ করা হয়েছে।
  3. গোল্ড রিফান্ড' ফীচারটি প্রাথমিকভাবে একটি 'প্রত্যাবর্তন/ফেরত' বৈশিষ্ট্য চার্জ, এবং এই চার্জটি 'গোল্ড রিফান্ড' লেনদেন কার্যকর করার সময় প্রযোজ্য হবে। গোল্ড কিনেন যা রিফান্ড চার্জ নির্ধারণ করবে, তা কোম্পানি-র বিবেচনার ভিত্তিতে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে।
  4. একবার গোল্ড কিনেন অ্যাপে একটি 'রিফান্ড গোল্ড' লেনদেন সম্পন্ন হয়ে গেলে তা থামানো বা বাতিল করা যাবে না।
  5. গোল্ড কিনেন অ্যাপ ব্যবহারকারীদের নিজস্ব মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সঠিক তথ্য দেয়া একান্তই গুরুত্বপূর্ণ এবং সকল তথ্যের সঠিকতা ব্যবহারকারীর নিজস্ব দায়িত্ব। ব্যবহারকারীদের প্রদত্ত মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে ৩ ব্যবসায়িক দিন /কার্যদিবসের মধ্যে প্রত্যাবর্তিত অর্থ স্থানান্তর করা হবে। তদ্ব্যতীত, ব্যবহারকারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যে কোনো ভুল থাকলে তার জন্য শুধুমাত্র ব্যবহারকারীই দায়ী থাকবে।
  6. লেনদেন সম্পাদন প্রক্রিয়া চলাকালীন একটি প্রযুক্তিগত ত্রুটি বা ব্যর্থতার ক্ষেত্রে, ব্যর্থতার কারণ খুঁজে পেতে এবং/অথবা এটি সংশোধন করতে গোল্ড কিনেনের সর্বোচ্চ ৫ কার্যদিবসের প্রয়োজন হবে।