গোল্ড কিনেন গ্রাহক ডেলিভারি প্রক্রিয়া এবং প্রোটোকল
- শুধুমাত্র গোল্ড কিনেন অ্যাপ গ্রাহকদের প্রদত্ত ডেলিভারির ঠিকানায় ডেলিভারি করা হবে।
- “গোল্ড উত্তোলন” অনুরোধ প্রক্রিয়াধীন হওয়ার সাথে সাথে, ঢাকায় ৫ কার্যদিবসের মধ্যে এবং ঢাকার বাইরে ১০ কার্যদিবসের মধ্যে গোল্ড ডেলিভারি কার্যকর করা হবে।
- সঠিক এবং বৈধ ডেলিভারি ঠিকানা প্রদান করা গোল্ড কিনেন অ্যাপ গ্রাহকের নিজস্ব দায়িত্ব। গ্রাহকের প্রদত্ত তথ্যে অসঙ্গতি এবং বিলম্বের কারণে “উত্তোলন অনুরোধ” বাতিল হয়ে যেতে পারে।
- একবার গ্রাহকের দ্বারা প্রদত্ত একটি নির্দিষ্ট ঠিকানায় একটি “উত্তোলন অনুরোধ” শুরু করা হলে, উল্লিখিত “উত্তোলন অনুরোধ” সম্পর্কিত ঠিকানা গ্রাহক দ্বারা পরিবর্তন সম্ভব না।
- “উত্তোলন অনুরোধ” করার সময় গ্রাহকদের ডেলিভারির ঠিকানা পূর্ণরূপে নিশ্চিত করতে হবে।
- গোল্ড কিনেনের ডেলিভারি “থার্ড পার্টি ভেন্ডর” দ্বারা বিতরণ করা যেতে পারে।
- সকল ডেলিভারির জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং তা গ্রাহকের দ্বারা বহন করা হবে, যা গ্রাহকের মনোনীত ডেলিভারি ঠিকানার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।
- ডেলিভারির সময়, “উত্তোলন অনুরোধ” করা গ্রাহকদের ডেলিভারি ব্যক্তির কাছে পরিদর্শনের জন্য বৈধ NID কার্ড প্রদান করতে হবে। এখানে ডেলিভারি ব্যক্তি গ্রাহকের পরিচয় এনআইডি দ্বারা যাচাই করে নিলেই, পণ্যটি ডেলিভারি করা হবে। ডেলিভারি ব্যক্তি ভবিষ্যতের রেফারেন্স এবং বৈধতার উদ্দেশ্যে ডেলিভারি সম্পাদনের সময় গ্রাহককে একটি ছবি তোলার জন্য অনুরোধ করতে পারেন।
- গ্রাহকের অবশ্যই ডেলিভারি ব্যক্তির উপস্থিতিতে ডেলিভারির সময় প্রত্যাশিত পণ্যের পরিমাণ পরীক্ষা করতে হবে এবং তার সঠিকতা নিশ্চিত করতে হবে।
- গুণগত মান নিশ্চয়তার জন্য, গোল্ডের পণ্যের ওজন এবং বিশুদ্ধতা নির্ধারণ করে পণ্যের প্রতিটি ইউনিটের সাথে সার্টিফিকেশন প্রদান করা হবে। প্রদত্ত প্রত্যয়নপত্র সম্পর্কিত কোনো জিজ্ঞাসার জন্য গ্রাহককে 09610964653 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- সকল গোল্ড কিনেন পণ্য একটি ট্যাম্পার-প্রুফ প্যাকেজিংয়ে সরবরাহ করা হয়। ডেলিভারির সময় কোনো প্যাকেজ ক্ষতিগ্রস্ত হলে অথবা মানসম্মত না হলে, গ্রাহককে অবশ্যই ডেলিভারি গ্রহণ না করতে বলা হচ্ছে এবং অবিলম্বে 09610964653 নম্বরে গোল্ড কিনেন গ্রাহক পরিষেবায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- যদি কোনো ক্ষতিগ্রস্ত সীল সহ বা অর্ধ-খোলা প্যাকেজিং সহিত একটি “পণ্য” গ্রাহক দ্বারা গৃহীত হয়, তাহলে পণ্যের গুণমান এবং নির্ভেজালত্ব-র জন্য গোল্ড কিনেনকে দায়ী করা যাবে না।
- একবার পণ্য সরবরাহ করা এবং গ্রাহক দ্বারা গৃহীত হলে এটি গোল্ড কিনেন-এ ফেরত দেওয়া যাবে না।
- গ্রাহকদের ডেলিভারির সময় পণ্যটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন এবং পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- গোল্ড কিনেন গ্রাহকদেরকে ডেলিভারির সময় পণ্যের সিলের কোনো ক্ষতি না করেই পণ্য সংক্রান্ত যে কোনো বিবাদ বা অমিল অবিলম্বে 09610964653 নম্বরে কল করে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।